মৌলভীবাজার সরকারি কলেজে পুলিশ বুথ স্থাপনের দাবী

November 3, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার পুলিশ বুথ স্থাপনের দাবী জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

৩ নভেম্বর রোববার দুপুরে এই দাবীতে পুলিশ সুপার মো. ফারুক আহমদের কাছে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও কলেজে মাষ্টার্সের ছাত্র জাকের আহমদ অপুর নেতৃত্ব স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কলেজের ছাত্র জাফর আহমদ, মামুন শাহীনা আক্তার নিপা, ওমর ফারুক নাঈম, লিজা আক্তার, কেএইচ শাওন প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বিদ্যাপীট মৌলভীবাজার সরকারি কলেজে। বর্তমানে কলেজে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। জেলা সর্ববৃহৎ এই বিদ্যাপীঠের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ও কলেজ সড়কের যানজট নিরসনের লক্ষে পুলিশ বুথ স্থাপনের দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com