ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 4, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার চৌমুহনা, কলেজ রোড, জোড়াপুল ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  সোমবার ৪ নভেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স । অভিযানকালে কলেজ রোডে অবস্থিত স্বাদ মিষ্টির সৃষ্টিকে ৫ হাজার টাকা, রেবতী হোটেলকে ১ হাজার টাকা, জোড়াপুলের পাশে অবস্থিত মাতৃ সেবা ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মিষ্টি ও মিষ্টিজাত খাদ্য পণ্যে পোকা থাকা, দই রাখার পাত্রে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না লেখা, পোড়া তেল দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com