শ্রীমঙ্গলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

November 6, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯ ইং উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় শ্রীমঙ্গলে পালিত হয়েছে সচেতনতামূলক মহড়া ও র‌্যালী।

৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জোনাল অফিসের স্টেশন অফিসার মোঃ আজিজুল হক রাজনের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজর”ল ইসলাম।

এসময় অনুষ্ঠিত আলোচনা সভা ও মহড়ায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে অগ্নি নির্বাপক পদর্শনী ও জনসচেতনতায় র‌্যালী অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com