সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো মেছো বাঘের

November 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসা একটি মেছো বাঘ গাড়ি চাপা পড়ে সড়কে প্রাণ হারিয়েছে।

৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৬নং আশীদ্রোণ ইউনিয়নের বট তলা বিলাশের পাড় এলাকায় ঢাকা সিলেট আঞ্চলিক সড়কে মেছো বাঘটি গাড়ি চাপায় মারা যায়।

এলাকাবাসী জানায়, দুর্ঘটনার পর থেকে বাঘটি রাস্তায় পড়ে থাকলেও কেউ উদ্ধারে এগিয়ে আসেনি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক রাজদীপ জানান, হাওরে ও বনে-জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বাসস্থানের অভাবে এসব প্রাণী ক্রমশ লোকালয়ে চলে আসছে। ফলে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে নানা বন্যপ্রাণী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com