মৌলভীবাজারে ইয়াবাসহ আটক ২

November 7, 2019,

স্টাফ রিপোর্টার: 
 গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও মোটর সাইকেল সহ ২ জনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ পিপিএম (বার) এর দিনর্দেশনা ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরামর্শে ও এস,আই মমিন উল্ল্যাহ ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার ৭ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে প্রেমনগর  হইতে রোয়েন হোসেন (২৭) পিতা মৃতঃ আঃ রহমান সাং- নিতেশ্বর মোকামবাজার থানা ও জেলাঃ মৌলভীবাজার -এর কাছ থেকে ৩০পিছ ইয়াবা ট্যাবলেট এবং শেখ মেহেদী হাসান মামুন (২৫), পিতা -শেখ আজমান আলী সাং- নিতেশ্বর মোকামবাজার থানা ও জেলাঃ মৌলভীবাজার -এর কাছ থেকে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ১০০ সিসির একটি  মোটরসাইকেলেসহ দুইজনকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে এস আই মোমিন উল্লাহ জানান, তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com