অন্তেহরি ও কাদিপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন
November 9, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগরের অন্তেহরি ও সদর উপজেলার কাদিপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনের পর এবার গ্রাম দুটিতে স্যালেটলাইট টেলিভিশন দেখার সুযোগ করে দিতে সেখানে ক্যাবল নেটওয়ার্ক এর উদ্বোধন করা হয়েছে।
৮ নভেম্বর মৌলভীবাজার এমসিএস পরিচালিত ক্যাবল সিসটেম ইউনাইটেডএর উদ্যোগে অন্তেহরি বাজারে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ।
ক্যাবল নেটওয়ার্ক পরিচালক দেব দুলাল চক্রবর্তীর সঞ্চালনায় গ্রামের পল্লি চিকিৎসক মঞ্জু চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্যদেন ইউনাইটেড ক্যাবল সিসটেমের পরিচালক আব্দুল ওয়াহিদ, গণপতি দাশ, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অমর দাশ, বিকুল চক্রবর্তী, পিনাকি দাশ রংকু ও নিরঞ্জন দাশ।



মন্তব্য করুন