মডেল থানা পুলিশ সংঘবদ্ধ স্মার্ট ফোন চোর দলের প্রধান সহ ২ জনকে ইয়াবাসহ আটক

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে সংঘবদ্ধ মোবাইল চোর দলের প্রধান এবং সক্রিয় সদস্য আয়াত আলী ও মোশাররাফ মিয়াকে স্মার্ট ফোন ও ইয়াবাসহ আটক করা হয়।
৮ নভেম্বর শুত্রুবার শহরের সাইফুর রহমান সড়কে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামেন। সাথে ছিলেন অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত, এসআই তাপস চন্দ্র রায়, এ এসআই জাহিদুল, এ এসআই অলিউল হাসান।
আটককৃতরা হলো শহরের সাইফুর রহমান সড়ক এলাকরয় আয়াত আলী (৩০) পিতা-সাদিক মিয়া, সাং-বালিয়ারবাগ, থানা ও জেলা মৌলভীবাজার এবং মোশাররাফ মিয়া (৩৫) পিতা-মৃত মুজিবুর রহমান, সাং-মুসলিমবাগ (গাঙ্গের পাড়) থানা-শ্রীমঙ্গলকে গ্রেফতার করা হয়। এ সময় আসামী আয়াত আলী এর হেফাজত হইতে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া কয়েকটি ব্র্যান্ডের ১১ টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। যাহার মূল্য অনুমান ৩ লক্ষ টাকা। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখিত আসামীদের বিরুদ্ধে অত্র জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা তদন্তাধীন ও বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।



মন্তব্য করুন