হরেক রকম ফুল গাছে ভরপুর সিনিয়র সিটিজেন এলাকা

November 11, 2019,

আশরাফ আলী॥ চারিদিকে সারি সারি ফুল গাছ। যেদিকে চোখ যায় শুধু ফুল গাছ আর ফুল গাছ। ফুলের সৌরভ নিতে চায় সবাই। ফুল গাছ দেখে কার না ভালো লাগে। সবাই চায় কিছু সময় ফুলের সৌরভে কাটাতে। সেই স্থান কি আর চাইলেই পাওয়া যায় শহরে? হ্যাঁ এখন পাওয়া যাবে শহরেই। শহরের মধ্যে গড়ে উঠছে এরকমই একটি ফুলের বাগান। সেই স্থানটি  মৌলভীবাজারের পৌর জনমিলন কেন্দ্র। হরেক রকমের ফুল গাছে ভরপুর জনমিলন কেন্দ্রটি।

মৌলভীবাজার পৌরসভার নিজস্ব অর্থায়নে ও পৌর মেয়র মো. ফজলুর রহমানের একান্ত প্রচেষ্টায় পৌর জনমিলন কেন্দ্রে শহরের সিনিয়র সিটিজেনদের জন্য ফুলের বাগান, বিশ্রাগার, লাইব্রেরী সহ বিভিন্ন ধরণের স্থাপনা করা হচ্ছে। সেখানে সিনিয়র সিটিজেনরা অবসর সময় পত্রিকা পড়ে, টিভি দেখে এবং ফুলের সৌরভ নিয়ে কাটাতে পারবেন।

সিনিয়র সিটিজেনদের জন্য নির্মিত স্থানটি উদ্বোধন হতে আরো কয়েকমাস সময় লাগবে।

সোমবার ১১ নভেম্বর দুপুরে নির্মিতব্য স্থানটি সাংবাদিকদের নিয়ে পরিদর্শনে যান মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি শাহ অলিদুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করসপেন্ডেন্ট এস এম উমেদ আলী, রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, সাপ্তাহিক মুক্ত কথা সম্পাদক মামুনুর রশীদ মহসীন, চ্যানেল টোয়েন্টিফোরের আব্দুল হামিদ, মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার আব্দুল ওয়াদুদ, দৈনিক জাগরণের আশরাফ আলী, প্রতিদিনের সংবাদের ওমর ফারুক নাঈম ও এনটিভি ক্যামেরা পার্সন মনজু বিজয় চৌধুরী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com