মৌলভীবাজারে মোহনা টিভির জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার॥ উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজারে উদযাপিত হলো মোহনা টিভির ১০তম জন্মদিন পালিত হয়েছে ।
সোমবার ১১ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব। মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এডভোকেট রাধা পদ দেব সজল এর সভাপতিত্বে কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন ইমজার সভাপতি শাহ অলিদুর রহমান, দৈনিক প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করসেপনডেন্ট এস এম উমেদ আলী, ,মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, যুগ্ন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, সাপ্তাহিক মুক্তকতা সম্পাদক মামুনুর রশিদ মামুন, চ্যানেল ২৪ প্রতিনিধি এম এ হামিদ, মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, এনটিভির ক্যামেরা পার্সন মঞ্জু বিজয় চৌধুরী, ওমর ফারুক নাঈম, সোহেল আহমদ প্রমূখ।



মন্তব্য করুন