জাতীয় ক্ষুদ্র কুঠির শিল্প সমিতির ৫ দিন ব্যাপী কর্মশালা

November 12, 2019,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ক্ষুদ্র কুঠির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) মৌলভীবাজার জেলা শাখা ও এস এমই ফাউন্ডেশন এর আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগি ব্যবসা পরিকল্পনা প্রণয়ন শীর্ষক ৫ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১২ নভেম্বর সকালে মহিলা সংস্থা অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। নাসিব জেলা শাখার সাধারণ সম্পাদক শেকুল তালোকদার এর পরিচালনায় ও নাসিব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, অগ্রনী ব্যাংকের ডিজিএম মাহমুদ রেজা,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মিজানুর রহমান, মৌলভীবাজার শিল্প সহায়ক কেন্দ্র( বিসিক) এর উপপরিচালক রফিকুল ইসলাম খাঁন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল-আমিন।

বক্তব্য রাখেন, সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডঃ নুর“ল ইসলাম শেফুল, নাসিব জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুর রহমান। প্রশিক্ষনে প্রায় ৩০ জন উদ্যোক্তা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com