বেরির চর এলাকায় রেডিওপল্লী কন্ঠের সচেতনতা মূলক উঠান বৈঠক

November 12, 2019,

জনি বেগম॥ অধিকার ও নায্যতাসমুন্নত করণ” এই বিষয় নিয়ে ব্র্যাক, রেডিও পল্লীকন্ঠ ও গনসাক্ষরতা অভিযানের আয়োজনে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার শহরের বেরির চর এলাকায় নারী ও কিশোরীদেরকে নিয়ে রেডিও পল্লীকন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয় ককর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার পৌরসভার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী রনধির রায়, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর শ্যামলী দাস পুরকায়স্থ, রেডিও পল্লীকন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল-আমীন, কারিগরী প্রযোজক হিমাদ্রী রায় শুভ্র, হিসাব রক্ষক রুমানা আক্তার, অনুষ্ঠান প্রযোজক কামরুজ্জামান মিঠু প্রমুখ।

এছাড়াও বেরির চর এলাকার প্রায় দুইশ তাধিক নারী ও কিশোরীরা উপস্থিত ছিলেন। এ সময় কিশোরীরা বলেন আগের তুলনায় এখন তারা অনেক সচেতন। বাল্য বিবাহ সম্পর্কে তারা জানে এবং অন্যকে ও জানানোর চেষ্টা করে। পড়ালেখায় ও বেশমনযোগী।অনুষ্ঠানটি রেডিও পল্লীকন্ঠ থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com