২টি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
November 13, 2019,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে ২টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মাসুম আহমদকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। সে শহরের পূর্ব সুলতানপুর এলাকার আব্দুর রউফ এর ছেলে।
বুধবার ১৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে আটক করেন মডেল থানার এএসআই মোঃ অলিউল হাসান ও এএসআই মিজানুর রহমান এর সঙ্গীয় ফোর্স। তার বিরোদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দুইটি মামলার সাজাপ্রাপ্ত আসামী।
তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসেন।



মন্তব্য করুন