শ্রীমঙ্গলে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ

November 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শ্রীমঙ্গলে বিপুল পরিমান ইয়াবা ও হিরোইনসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়-এর নেতৃত্ব এসআই মোমিন উল্যাহ সঙ্গীয় ফৌর্সসহ ১৩ নভেম্বর বুধবার  দুপুরে সময় ২২০ পিস ইয়াবা, ৯০ পুরিয়া হেরোইন, একটি গ্লামার মোটর সাইকেল ও ইয়াবা বিক্রির নগদ প্রায় ২৫ টাকা সহ শ্রীঙ্গমল থানার ৫ নং কালাপুর ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে দুজনকে আটক করা হয়।

আমাসিরা হল ১/ মুহিদ আহমদ (৩৬) পিতা, মৃত আঃ সালাম, গ্রাম, রাজাপুর শ্রীমঙ্গল। ২/ মুরাদুর রহমান (৩০) পিতা, আলতাবুর রহমান, গ্রাম, আশিদ্রোন, থানা শ্রীমঙ্গল মৌলভীবাজার।

গোয়েন্দা শাখার উপ উপরিদর্শক মোমিন উল্যা বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান অভিযানের সময় রাজাপুর গ্রামের মৃত আঃ সালামের পুত্র আঃ আহাদ পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com