সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চশ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

November 14, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২টায় স্কুলের ক্লাস রুমে অনুষ্ঠানে প্রথমে শ্ক্ষিার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে ম্যানেজিং কিমিটির সভাপতি এড. পার্থ সারথী পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ নিয়ামত উল্লা, প্রধান শিক্ষক সৈদয়া সাফেকা বেগম, সহকারি শিক্ষক রাজিয়া সেলিনা শেলি, সুবর্ণা চক্রবর্ত্তী,কামাল হোসেন, রিমি আক্তার ও ইন্দোরেখা সরকার। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক সালমা আক্তার রিংকু। আলোচনা শেষে সমাপনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরবর্তীতে সমাপনি শিক্ষার্থীরা কেক কেটে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তী ঘটে। পঞ্চম শ্রেণীর ছাত্র শেখ মোহাম্মদ মুহিদুল হাসান জিনাস সকল বন্ধুদের মিষ্টিমুখ করায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com