জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক কমিটি গঠন

November 16, 2019,

আশরাফ আলী॥ জাতীয়তাবাদী ওলামা দল মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটি মাও: আব্দুল হেকিমকে আহবায়ক ও কাজী মাও: আব্দুর রহিম মজুমদারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত কমিটির তালিকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ফয়জুল করিম ময়ূন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলু মিয়া, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম সহ ওলামা দলের নেতৃবৃন্দ। এর আগে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রিন্সিপাল শাহ্ মো. নেছারুল হক ও ও সদস্য সচিব প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদারের ৫ নভেম্বরের স্বাক্ষরিত প্যাডে কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক হাফিজ রুহুল আমিন, ক্বারী কবির আহমদ, মাও: আব্দুল হাকিম, সদস্য ফয়েজ আহমদ তালুকদার, মাও: কামরুজ্জামান, মাও: গোলাম হোসেন, ক্বারী আব্দুল আওয়াল, আব্দুল খালিক, ফরিদ মিয়া, মাও: আশরাফ হোসেন, হাফিজ মো. আব্দুল আলিম বাহার, মাও: ইউসুফ আলী, মাও: আব্দুল কুদ্দুস নুরী, মাও: আব্দুল মালিক, মাও: আছাদ উদ্দিন, হাফিজ আবুল হাসান, মাও: আব্দুল্লাহ আল মামুন ও মাও: মখলিছুর রহমান।

স্বাক্ষরিত প্যাডে কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সকল থানা কমিটি ও জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com