শ্রীমঙ্গলে মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল

November 16, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শিক্ষারমান উন্নয়ন, বিদ্যালয়ের মাঠ ভরাট, রাস্তাঘাটের মেরামত ও শহীদ মিনার স্থাপনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে  অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম রাজার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সিটেক্টর এ এস এম ফয়সাল হোসেন, বিদ্যালয়ের ভুমিদাতা শেখ ফজলুর রহমান মানিক, প্রেসক্লাব সধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বিদুৎসাহি সদস্য রফিকুল ইসলাম, সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন, প্রীতি রানী পাল ও রুনা বেগম। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩৩ জন ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীকে বিনামুল্যে ফাইলসহ পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com