পিঁয়াজের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 16, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল রোড, টিসি মার্কেট ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজের খুচরা এবং পাইকারি বাজারে ন্যায্য মূল্যে পিঁয়াজ বিক্রির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা থেকে অতিরিক্ত দামে পিঁয়াজ বিক্রয় করার অপরাধে পশ্চিমবাজারে অবস্থিত  মেসার্স সালাউদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। শনিবার ১৬ নভেম্বর পর্যন্ত ভোক্তা অধিকার অধিদপ্তরের এই অভিযান চলমান ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com