শ্রীমঙ্গলে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোঃ একরামুল কবীর এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, সিন্দুরখান বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল কালাম আজাদ, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র শীল, কামারুন মনিরা, লিপি ভট্টচার্য এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য রতœা বেগম। অনুষ্ঠানে পিএইসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে অনুষ্ঠানের অতিথিবৃন্দ।



মন্তব্য করুন