লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতাল পরিদর্শনে স্বাচিপের যুগ্ম মহাসচিব

November 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতাল পরিদর্শন করেন স্বাধিনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) যুগ্ম মহাসচিব ও পরিচালক, শহীদ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া।
১৫ নভেম্বর শুক্রবার কেক কাটার মাধ্যমে পরিদর্শন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরবর্তিতে লাইফ লাইনের পরিচালকবৃন্দ ও শহরের স্বনামধন্য ডাক্তারবৃন্দের উপস্থিতিতে একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএমএ মৌলভীবাজার সভাপতি ডাঃ সাব্বির হোসেন খান, সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবীর চৌধুরী, বিভাগীয় পরিচালক (অব.) ও সভাপতি বিএমএ (শ্রীমঙ্গল) ডাঃ হরিপদ রায়, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ দীনেশ সুত্রধর, সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারেক আহমদ চৌধুরী, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ স্বপন কুমার সিংহ, ডাঃ মোঃ উবায়দুল ইসলাম ও অন্যান্য।
প্রধান অতিথি স্বাচিপের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া বলেন, মৌলভীবাজারের চিকিৎসা সেবা আরও উন্নত করার আশ্বাস দিয়েছেন। জেলা পর্যায়ে এমন একটি অত্যধুনিক CCU ও ICU সমৃদ্ধ কার্ডিয়াক হাসপাতাল গড়ে তোলার জন্য লাইফ লাইনের পরিচালকবৃন্দদের ভূয়সী প্রশংসা করেন।
ডাঃ হরিপদ রায় তার বক্তব্যে বলেন, জরুরী হৃদরোগে আক্রন্ত রোগী সেবা গ্রহণের জন্য পূর্বে ঢাকা বা সিলেট যেতে হতো। প্রাথমিক হৃদরোগ চিকিৎসার অভাবে পথিমধ্যে মৃত্যুবরণ করত। কিন্তু এখন জেলা শহর মৌলভীবাজারে লাইফ লাইন কার্ডিয়াক হাসপাতালে ২৪ ঘন্টা ICU  ও CCU সেবা থাকায় জরুরী হৃদরোগ আক্রান্ত রোগীর মৃত্যুর হার অনেকটাই কমে গেছে। মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবী উত্তাপন সহ সেবা খাতে করণীয় পদক্ষেপ নিয়ে বক্তারা আলোচনা করেন।
পরিচালকবৃন্দদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুনিম আহমেদ রিমন ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com