পিঁয়াজের মূল্যবৃদ্ধিতে মৌলভীবাজারে বিক্ষোভ
November 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ পিঁয়াজের মূল্যবৃদ্বির প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
১৭ নভেম্বর বিকালে সাড়ে ৪টায় চৌমুহনা চত্বরে প্রগতিশীল সংগঠনসমুহ, মৌলভীবাজার এর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এডভোকেট মাসুক মিয়ার সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশে বাসদ, সিপিবিসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা পিঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্বিতে সরকারের সমালোচনা করে এসব সিন্ডিকেটের বিরোদ্বে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়।



মন্তব্য করুন