শ্রীমঙ্গলে কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নয়ে কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর সোমবার সকাল থেকে সন্ধা পর্যন্ত দিন ব্যাপী শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের হল রোমে এ কর্মশালায় দ্ইু উপজেলার ৩৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একসেস টু ইনফোরমেশন প্রোগ্রাম (এটুআই) ও কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ কর্মসূচীর আওতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচী পরিচালক আজম উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সামছুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, কৃষি কর্মকর্তা মো: আলাউদ্দিন, কর্মসূচীর কর্মকর্তা জসীম উদ্দিন, সাবার ফারহান ও একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।কর্মশালায় কৃষি বাতায়নে কৃষির আধুনিকিকরণ ও কৃষকদের তথ্যসহ বিভিন্ন বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ধারণা দেয়া হয়।



মন্তব্য করুন