শ্রীমঙ্গলে পেঁয়াজের বাজার মনিটরিং এ পুলিশ প্রশাসন

November 18, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পিয়াজের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীনেতাদের নিয়ে বাজার মনিটরিং করছেন শ্রীমঙ্গল থানা পুলিশের উর্ধতন কর্মকর্তারা।
বাজার মনিটরিং শেষে প্রশাসনের কর্মকর্তারা জানান, শ্রীমঙ্গলে পেঁয়াজের দামের বেশ তারতম্য তারা লক্ষ্য করেছেন।
১৮ নভেম্বর সোমবার স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দদের নিয়ে শ্রীমঙ্গলের বেশ কিছু মার্কেট ও আঁড়তে পরিদর্শনে গিয়ে পিয়াজের ভিন্ন ভিন্ন মূল্য দেখতে পান। তবে তারা ক্রয় মুলের সাথে সামঞ্জস্য রেখে যেন পিয়াজ খুচরা বিক্রয় করেন সে বিষয়ে ব্যবসায়ীদের পরামর্স দেন। একই সাথে কেউ অতিরিক্ত পেয়াজ মজুদ রেখেছে কিনা সে বিষয়টিও গোপনে অনুসন্ধান করছেন। কারুকাছে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান।
এসময়, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক, ওসি (তদন্ত) সোহেল রানা, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন প্রমূখ উপস্থিতি ছিলেন। বাজার মনিটরিং-এ আসা পুলিশ কর্মকর্তারা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ পেঁয়াজ গুদামজাত ও কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী দামে বিক্রি হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করেন।
শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে রাখার জন্য সমিতির পক্ষে লিফলেট বিতরণসহ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এখানে কেউ অস্বাভাবিক মূল্যে পেঁয়াজ বিক্রি অভিযোগ পেলে সমিতির পক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। অসংগতি পেলেই আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com