লবণের দাম বেশি নেওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা

November 19, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের সদর উপজেলার কামালপুর বাজার, কাজির বাজার, বিশ্বরোড, শেরপুর, মৌলভীবাজার রোড, আফরোজগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর দুপুরে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স।অভিযানকালে উস্তার মিয়া নামক একজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে শেরপুর বাজারে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পিঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা এবং অভিযোগকারীকে জরিমানার ২৫%=১,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও অভিযানকালে শেরপুরে অবস্থিত অতিরিক্ত দামে লবণ বিক্রয় করা অপরাধে তাহমিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com