শ্রীমঙ্গলে ‘বিশ্ব শিশু দিবস’ পালিত

November 20, 2019,

তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে ‘বিশ্ব শিশু দিবস’ পালিত হয়েছে। ‘কেউ রবে না বাহিরে আজ, স্কুলে যাওয়া শিশুর কাজ’ এই স্লোগানকে সামনে রেখে বৃট্টিশ কাউন্সিল প্লাটফরম ফর ডায়লগ (পিফোরডি) এর আওতায় এবং সমাজ প্রগতি সংস্থার শিশু সুরক্ষা বিষয়ক প্রকল্পের সহযোগীতায় বুধবার ২০ নভেম্বর দুপুরে উপজেলার মোহাজেরাবাদ এলাকায় মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ছোট ছোট শিশুদের অংশ গ্রহনে র‌্যালি বের হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সমাজ প্রগতি সংস্থার সহ সভাপতি ইসহাক ভূইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাছান, বৃট্টিশ কাউন্সিলের সিলেট রিজিওনালের কো-অর্ডিনেটর মো. আলমগির মিয়া, সমাজ প্রগতি সংস্থার সাধারন সম্পাদক মো. ছামছু মিয়া, মো. আবু নাছের, ইউপি সদস্য মো. ফারুক আহমেদ, সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com