লিখিত অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা
November 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক ২১ নভেম্বর বৃহস্পতিবার অনু মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতিশ্রুত সেবা না দেওয়ায় জুগিডর রোডে অবস্থিত মেসার্স আর.জে এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ ১,০০০ টাকা আইন অনুযায়ী অভিযোগকারী অনু মিয়াকে প্রদান করা হয়। একই সাথে মো: আকিব জাভেদ এর লিখিত অভিযোগের ভিত্তিতে নষ্ট জুতা বিক্রি করার দায়ে এম.সাইফুর রহমান রোডে অবস্থিত ফুট লকার জুতার শোরুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ ১,০০০ টাকা আইন অনুযায়ী অভিযোগকারী মো: আকিব জাভেদকে প্রদান করা হয়।



মন্তব্য করুন