শ্রীমঙ্গলে ইলিয়াছ এমপি’র ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মরহুম মোহাম্মদ ইলিয়াছ এমপি’র ৩২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২১ নভেম্বর বৃহষ্পতিবার সকালে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরের কলেজ রোডে পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সদস্যও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান,কমলগঞ্জ উপজেলা আ’লীগেরসভাপতি আসলাম ইকবাল মিলন,সম্পাদক এএসএম আজাদুর রহমান,শ্রীমঙ্গল আ’লীগেরসিনিয়র সহ-সভাপতি মো.ইউছুব আলী,সাংগঠনিক সম্পাদক আবু কায়সার লাভলু,উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহিন সম্পাদক আরজু মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাজ্জাদুর রহমান চৌধুরী সাজু,সম্পাদক কদর আলী ও ইলিয়াছ এমপির ছেলে সারোয়ার চঞ্চল সহ অর্ধ শতাধীক আ’লীগের নেতাকর্মী।
মরহুম ইলিয়াছ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, ভাষা সৈনিক, সাবেক এম,এন,এ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কিংবদন্তী ও সৎ রাজনীতিবিদ।তিনি ১৯৮৭ সালের ২১ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।



মন্তব্য করুন