শ্রীমঙ্গলে ইলিয়াছ এমপি’র ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

November 23, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে মরহুম মোহাম্মদ ইলিয়াছ এমপি’র ৩২ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ নভেম্বর বৃহষ্পতিবার সকালে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরের কলেজ রোডে পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে কমলগঞ্জ উপেজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্মরন সভা।

মরহুম ইলিয়াছ ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, ভাষা সৈনিক, সাবেক এম,এন,এ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, কিংবদন্তী ও সৎ রাজনীতিবিদ। তিনি ১৯৮৭ সালের ২১ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com