পেঁয়াজের বাজার ক্রেতা শুন্য

November 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে অনেকটাই  ক্রেতাশুন্য হয়ে পড়েছে পেঁয়াজের বাজার। জানা যায়,কার্গো বিমানে করে পেঁয়াজ আমদানির ঘোষণায় থমকে দাঁড়িয়েছে দেশের পেঁয়াজের বাজার। আড়ত, পাইকারি কিংবা খুচরা বাজার কোথাও ক্রেতা নেই। মজুত করা পেঁয়াজ যে যার মতো করে বিক্রি করে দেয়ার চেষ্টা করছেন। ফলে সব বাজারেই পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

২২ নভেম্বর শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার মার্কেটে সরজমিন গিয়ে দেখা যায় যে প্রত্যেকটি দোকানে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে ফলে পিয়াজের বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল- আমিন বলেন, আমরা জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী বাজারে অভিযান পরিচালনা করেছি ফলে অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজের মুল্য বৃদ্ধি করছে না। প্রশাসন সদা সতর্ক অবস্থানে থাকায় পেঁয়াজের বাজাওে স্থিতিশীলতা এসেছে। মৌলভীবাজার ক্যাবের সভাপতি এড. মোঃ আবু তাহের বলেন, অসাধু  কিছু ব্যবসায়ীরা  গুজব ছড়াচ্ছে। পেঁয়াজের বাজার স্থিতিশীল হয়েছে ও অনেকটাই দাম কমতে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com