শ্রীমঙ্গলে সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ সরকারের অংশীদারীত্বে ও ইউরোপিয়া ইউনিয়নের অর্থায়নে পিফোরডি পিফোডি প্রকল্পের আওতায় সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে সিআরসি তে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি ও অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শহরের ক্যাথলিক মিশন রোডস্থ কমিউনিটি রিসোর্স সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরু এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা: মো: শাহজাহান কবির চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: সাখাওয়াৎ হোসেন, ৩ নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, পিফোরডি প্রকল্পের রিজিওনাল কো-অডিনেট আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেট আকলিমা চৌধুরী।
এছাড়া মতবিনিময় সভায় বিশিষ্ট ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার ৩৫ জন অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন