মৌলভীবাজারে ইয়াবাসহ আটক -১
November 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ হয় মাদক ছাড়ো না হয় মৌলভীবাজার ছাড়ো পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মোঃ আলাকত মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
রোববার ২৪ নভেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে গিয়াসনগর শাহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আলাকত মিয়া গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রামের আলফাত সিয়ার ছেলে।
গোপন সংবাদের ভিতিত্তে গোয়েন্দা পুলিশের ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এস,আই মমিন উল্ল্যাহ এ,এস,আই, মুকুন্দ দেবর্বমাসহ অভিযান চালিয়ে ৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।



মন্তব্য করুন