প্রধানমন্ত্রীর উপহার দেয়া মোবাইল ফোন : উদ্ধার করলো র‌্যাব

November 25, 2019,

তোফায়েল পাপ্পু॥ বীরবিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হকের পরিবারকে প্রধানমন্ত্রীর নিজ হাতে উপহার দেয়া একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। চুরি হওয়ার ৪ দিনের মাথায় ২৪ নভেম্বর রোববার সন্ধ্যায় র‌্যাব-৯ মোবাইল ফোনটি উদ্ধার করেছে।
র‌্যাব জানায়, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হক বীর বিক্রম এর স্ত্রী ছুকেরা খাতুন (৫৫) এর হাতে ২০১৭ সালের ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী নিজ হাতে স্যামসাং ব্রান্ডের জে-৭ প্রাইম মোবাইল ফোন উপহার দেন।
২১ নভেম্বর ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধা আবদুল হক বীর বিক্রম এর স্ত্রী ছুকেরা খাতুন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যান। স্বাস্থ্য কেন্দ্র থেকে মোবাইলটি চুরি হয়ে যায়। পরে চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন ছুকেরা খাতুন। পরে তিনি র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পকে জানান।
চুরি হওয়ার ৪ দিনের মাথায় র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্প কোম্পানি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে মোবাইল ফোনটি উদ্ধার করেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হকের স্ত্রী ছুকেরা খাতুন জানান ফোনটি চুরি হওয়ার পর আমার ছেলে মোঃ আব্দুর রহিম বিষয়টি র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে মোবাইল ফোনে জানায়। তিনি ফোনটি উদ্ধার করে দিতে আশ্বস্ত করেন। ২৫ নভেম্বর দূপুরে ফোনটি র‌্যাব-৯ আমার হাতে প্রধান মন্ত্রীর দেয়া মোবাইল ফোনটি তুলে দেন।
এব্যাপারে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্প কোম্পানি কমান্ডার আনোয়ার হোসেন শামীম জানান, বীরবিক্রম খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হকের পরিবারকে প্রধানমন্ত্রী নিজ হাতে একটি মোবাইল ফোন উপহার দেন। গত ২১ নভেম্বর ফোনটি চুরি হয়ে যায়। ওই পরিবার র‌্যাব ৯ কে জানালে ব্যাপক অনুসন্ধানের পর ৪ দিনের মাথায় ফোনটি উদ্ধার করে ২৫ নভেম্বর দুপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হকের স্ত্রীর হাতে মোবাইল ফোনটি তুলে দেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com