সমৃদ্ধির অগ্রযাত্রায় ‘বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

November 25, 2019,

পলি রানী দেবনাথ॥ “ সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় ২৫ নভেম্বর সোমবার জাতীয় মহিলা সংস্থা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট তানিয়া সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যনেজার মোঃ মেহেদি হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রোকেয়া চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তার, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com