পূবালী ব্যাংকের উদ্দ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত

November 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখা দ্বয়ের উদ্দ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধে  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় পূবালী ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্হাপক আবু জাফর রকিবুল্লাহের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার উপ-মহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক যোগীডহর শাখার ব্যবস্হাপক আবুল খায়ের,চৌমুহনা শাখার ব্যবস্হাপক দেওয়ান আরিফুল করিম ও ওয়াপদা গেইট শাখার ব্যবস্হাপক গৌরাঙ্গ দেবনাথ। অতিথিরা মানিলন্ডারিংয়ের কুফল ও এটির বিভিন্ন নীতিবাচক দিক নিয়ে আলোচনা করেন। মানিলন্ডারিং একটি দেশের অর্থনৈতিক শক্তির ক্ষেত্রে চরম অন্তরায় হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন ব্যাংক কর্মকর্তারা। এ বিষয়ে পূবালী ব্যাংক মৌলভীবাজারের বিভিন্ন শাখার কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা কামনা করে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও নির্দেশ দেন পূবালী ব্যাংক  মৌলভবাজার অঞ্চল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান। উক্ত কর্মশালা অনুষ্ঠানে পূবালী ব্যাংক ৪টি শাখার সকল কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com