ঈমান-আমল ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের মত মানুষ হও- এডভোকেট মুজিবুর রহমান মুজিব

বিশেষ প্রতিনিধি॥ ইমপেরিয়েল কলেজে “এসো স্বপ্নের সমবড় হই” শিরোনামে উজ্জীবনী ক্লাশ অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদও সু-সাহিত্যিক প্রফেসর মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উজ্জীবনী ক্লাশে একক মুখ্য আলোচক ছিলেন বৃহত্তর সিলেটের প্রবীন আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান সাংবাদিক, বিশিষ্ট শিক্ষানুরাগি এডভোকেট মুজিবুর রহমান মুজিব।
২৩ নভেম্বর শনিবার ক্লাশের শুরুতে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিবের বনাঢ্য কর্ম ও জীবনের উপর আলোচনা ও আলোক পাত করেন। খ্যাতিমান কলামিষ্ট মুজিবুর রহমান মুজিব তাঁর সুদীর্ঘ ও সার গর্ভভাষনে বর্ত্তমান প্রজন্মকে উজ্জীবিত করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তৃতা এবং এক বালক সৈয়দ মুজতবা আলীর পত্র, কবি গুরুর উত্তর এবং বড় হতে গেলে আকাংখা বড় করার উদাহরন আনয়ন করে দেশপ্রেম, ঈমান, আমল এবং মুক্তিযুদ্ধের চেতনায় মানুষের মত মানুষ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের অধ্যাপক মন্ডলি ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শুভানুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মুজিব কলেজ পাঠাগারে তাঁর কতেক গ্রহ্ণ উপহার প্রদান এবং নিজ উদ্যোগ ও আয়োজনে কলেজ প্রাঙ্গঁনে চারা ও বৃক্ষরোপন করেন।



মন্তব্য করুন