অতিরিক্ত পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিল মৌলভীবাজার পৌরসভা
November 25, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর সভার আয়োজনে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম (পিপিএম) কে বিদায় সংবর্ধনা দিল মৌলভীবাজার পৌরসভা।
সোমবার ২৫ নভেম্বর দুপুরে পৌর সভার হল রোমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনায় অনুষ্ঠানে বক্তব্যে সাংবাদিকরা মৌলভীবাজারে চাকুরী জীবনে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলামের চৌকষ ও সাহসিক অভিযানসহ বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় পৌর মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে এবং রনধী রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন,পৌর সভার প্যানেল মেয়র ফয়সল আহমদ,কাউন্সিলর মনবির রায় মন্জু,কাউন্সিলর জালাল আহমদ,কাউন্সিলর স্বাগত কিশোর দাস,বাজার পরিদর্শক মো: কে এম নুরুজ্জামান প্রমুখ। বিদায় সংবর্ধনার পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন