শ্রীমঙ্গলে শিক্ষা খাতে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ প্রাথমিক শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর সোমবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের উদ্যোগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহায়তায় উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসান এর সভাপতিত্বে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রারম্ভিক বক্তব্যে সনাকের শিক্ষাখাতের কর্মসূচির ব্যাখ্যা করেন সনাক সহ-সভাপতি জনাব দ্বীপেন্দ্র ভট্টাচার্য একই সাথে তিনি বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপর গত মিটিং এর কার্যবিবরনী পাঠ করেন এবং শিক্ষা কর্তৃপক্ষ সিদ্ধান্তসমূহের অগ্রগতি সবার উদেশ্যে তুলে ধরেন। গত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছিল এর অগ্রগতি হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা উল্লেখ করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সনাক সদস্য জহর তরফদার, শাহ আরিফ আলী নাসিম ও রহিমা বেগম স্বজন সদস্য রমেন চক্রবর্তী, বরুনা ফয়জুর রহমান সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, টিআইবি’র এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী প্রমুখ। তাছাড়ও সনাক শ্রীমঙ্গল এর ইয়েস সদস্যবৃন্দরাও উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন