নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার নয়া কমিটি গঠন : সভাপতি রনি সম্পাদক মামুন

তোফায়েল পাপ্পু॥ নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন রনি ও সাধারন সম্পাদক গোলাম রহমান মামুন।
সোমবার ২৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর শহরের ভানুগাছ রোডস্থ নিসচার শ্রীমঙ্গল শাখার কার্যালয়ে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডা. হরিপদ রায় এ কমিটি ঘোষনা করেন। নব গঠিত কমিটিতে অন্য সদস্যরা হলেন-মো.ছালেহ আহমদ (সহ সভাপতি), আব্দুল মতিন (সহ সভাপতি), সঞ্জয় রায় (সহ সভাপতি), অর্জুন ঘোষ(সহ সাধারণ সম্পাদক), মো: ফকরুল আহম্মেদ (সহ সাধারণ সম্পাদক), সুভাষ দেব নাথ (সহ সাধারণ সম্পাদক), মো: আমির হোসেন (অর্থ সম্পাদক), মো: আমজাদ হোসেন (সাংগঠনিক সম্পাদক), মো: সুমন মিয়া(প্রচার সম্পাদক), মো: দুলা মিয়া (দপ্তর সম্পাদক), মো: তোফায়েল আহমেদ পাপ্পু (দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক), মোঃ রকিবুর রহমান নিজাম (প্রকাশনা বিষয়ক সম্পাদক), এডভোকেট বিমলেন্দু সেন (আইন বিষয়ক সম্পাদক), ওয়াহিদুল ইসলাম রাজু (সাংস্কৃতিক সম্পাদক), মো: সাইফুল ইসলাম (সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক), রহিমা বেগম (মহিলা বিষয়ক সম্পাদিকা), সুব্রত মন্ডল (যুব বিষয়ক সম্পাদক) সহ ২০ জনকে কার্যকরী সদস্য হিসেবে কমিটির ঘোষণা দেয়া হয়।
এসময় উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন