শ্রীমঙ্গলে  বিজিবি কর্তৃক ৩০ লাখ টাকার  ভারতীয় নাসির বিড়ি ধ্বংস

November 26, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ন কর্তৃক প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই নাসির বিড়ি আগুনে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরে বিভিন্ন সময় আটককৃত এসব বিড়ি ধ্বংস করা হয়।

৪৬ বিজিবির সহকারী পরিচালক মো: শাহজান আহমদ জানান, গত ২৯ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৪৬ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন বিওপি থেকে ভারতীয় নিষিদ্ধ ৪৭টি গাউডে ৫ হাজার ৯শ’ বান্ডিল নাসির বিড়ি আটক করে।

ধ্বংসকৃত এসব বিড়ির বাজার মূল্য ২৯ লাখ ৫২ হাজার ২শ ৫০ টাকা বলে বিজিবি কর্তৃক জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com