দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ পলিটেকনিক ইনস্টিটিউট কমিটি ঘোষণা

সাইফুল্লাহ হাসান॥ দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট (এমপিআই) শাখার কমিটি গঠিত হয়েছে।
আরএসি বিভাগের শিক্ষার্থী ও দৈনিক অধিকারের ক্যাম্পাস প্রতিনিধি সাইফুল্লাহ হাসানকে সভাপতি এবং কম্পিউটার বিভাগের শিক্ষার্থী সারোয়ার আলম কাওছারকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার ২৫ নভেম্বর দৈনিক অধিকারের সম্পাদক তাজবীর হোসাইন সজীব নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি জগদীশ দাশ, যুগ্ম- সাধারণ সম্পাদক: আব্দুল মুমিত চৌধূরী, সাংগঠনিক সম্পাদক: জয় দাশ, সহসাংগঠনিক সম্পাদক: জি.এম সামাউন, দপ্তর সম্পাদক: মো: ইব্রাহিম, অর্থ সম্পাদক: মোস্তাফিজ রহমান, প্রচার সম্পাদক: সালমান আহমদ, সহপ্রচার সম্পাদক: আশরাফুল আলম সাইফ, ক্রীড়া সম্পাদক: তরিকুল ইসলাম, সহক্রীড়া সম্পাদক: নাহিদ হাসান, সাহিত্য সম্পাদক: সিদ্দিকুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মাহবুব হাসান, সমাজ কল্যান সম্পাদক: আতিকুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- শাহ সায়েম আহমদ, সোয়াইব খন্দকার, রাজিব মিয়া, ছালেহ আহমদ।
নতুন কমিটির সভাপতি সাইফুল্লাহ হাসান বলেন, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এ দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ এর কমিটি দেয়ায় ধন্যবাদ কর্তৃপক্ষকে। সংগঠনটি তরুণদের নিয়ে। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ইনশাআল্লাহ্ বন্ধুমঞ্চের সবাইকে নিয়ে ভালো এবং সুন্দর কাজের পাশে থাকবো। সংগঠনের সবাইকে অভিনন্দন ও শুভ কামনা।
এ কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার আলম কাওছার বলেন, বন্ধুমঞ্চের মতো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষ আমাকে দৈনিক অধিকার ‘বন্ধুমঞ্চ’ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করায়। বন্ধুমঞ্চের সকল দায়িত্ব সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই, এজন্য সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কাম্য।



মন্তব্য করুন