কলেজ ছাত্র সাঈদ এর চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন ছাত্রনেতা জাকের

November 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)’র ব্যক্তিগত পক্ষ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ সাঈদ এর ডান হাতের কব্জির অপারেশন জন্য (৫ হাজার) টাকা প্রদান করেন।

মঙ্গলবার ২৬ নভেম্বর বিকাল ৩ টায় শহরের কুসুমবাগ শপিং সিটির সামনে, কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মুকিম শাওনের হাতে ৫ হাজার টাকা প্রদান করেন ছাত্রনেতা জাকের। এসময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বেলাল আহমদ, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহজাহান চৌধুরী, পদার্থ বিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবিএম মুরাদ, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল হক, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুম আহমদ।

জাকের বলেন, সাঈদ জন্য মন থেকে দোয়া করি তার অপারেশন যেন সফল হয়। আল্লাহ যেন তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি সমাজের বিত্তবান লোকদের তার পাশে দাঁড়াবার জন্য অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য ইতোমধ্যে অনেক শিক্ষার্থীদের কলেজে ভর্তি ফরম ফিলাপের টাকা এবং অসহায় মানুষদের সহযোগিতা করে যাচ্ছেন মানবিক এই ছাত্রনেতা জাকের আহমদ (অপু)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com