ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার কুসুমবাগ, দামিয়া বাজার, বাংলা বাজার, কনকপুর ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার  ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে দামিয়া বাজারের অবস্থিত জননী ফার্মেসীকে ১ হাজার ৫ শত টাকা, নাগ ফার্সেমী ১ হাজার  ৫ শত টাকা, বাংলা বাজারে অবস্থিত দত্ত ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৪ হাজার  ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com