শহরের ক্লাব রোড থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

November 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের ক্লাব রোডস্থ সুইপার কলোনীর সামনে থেকে ২৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলো মোতালিব মিয়া (৩২) পিতা-রুহুল আমিন, ঠিকানা-জগন্নাথপুর, থানা ও জেলা-মৌলভীবাজার। এ সময় ৪০ পুড়িয়া গাঁজা বিক্রয়কালে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার সদর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই তাপস চন্দ্র রায়, সঙ্গীয় অফিসার এএসআই মোঃ জাহিদুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার মডেল থানায় মামলা নং-২৩, তাং-২৭/১১/১৯খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯(ক) রুজু করা হইয়াছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com