প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতাত দাবীতে মানববন্ধন 

November 28, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ স্পেনের মাদ্রিদে আসন্ন কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় টিআইবি’র অনুপ্রেরনায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাক শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার ১ নং পুল মৌলভীবাজার রোডেস্থ সনাক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কপ-২৫ সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিকে সহমত প্রকাশ করে অনুষ্ঠিত এই মানববন্ধনে সনাক শ্রীমঙ্গলের সাথে আরো অংশগ্রহন করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম এর নেতৃবৃন্দ, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রেস ক্লাব শ্রীমঙ্গল, আইডিয়া শ্রীমঙ্গল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শ্রীমঙ্গল এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যগণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ, সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সদস্য কবিতা রানী দাস, স্বজন আহ্বায়ক এস এ হামিদ ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ। মানববন্ধনটির সার্বিক সহযোগিতায় ছিলেন টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী, সহকারী ব্যবস্থাপক মাহবুব আলম এবং সনাক শ্রীমঙ্গল এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস গ্রুপ এর সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com