কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

November 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মা ও শিশুর পুষ্টি উন্নয়নে মৌলভীবাজার সদর উপজেলা সুচণা কর্মসুচির  আওতায় সেন্টার ফর নেচারাল রিসোর্স ষ্টাডিজ (সিএনআরএস) এর আয়াজনে ও সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় সদর উপজেলার প্রশিক্ষিত কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সেন্টার ফর নেচারাল রিসোর্স ষ্টাডিজ (সিএনআরএস) এর কার্যালয় প্রাঙ্গনে ১৫দিন ব্যাপি কারিগরি প্রশিক্ষনের সমাপণী দিনে প্রশিক্ষন প্রাপ্ত কিশোরীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বহিী অফিসার শরিফুল ইসলাম। সেভ দ্যা চিলড্রেন এর কনসোটিয়াম ম্যানেজার মো: কাজী আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুচনা কর্মসচি সদর উপজেলা কো-অডিনেটর আবু আসলাম এফআইডিবি পরিচালক ইহাইয়া বেলাল, সিনিয়র নিউটেশন অফিসার আলতাফ হোসেন, সেভ দ্যা চিলড্রেন এর পোগ্রাম অফিসার ফাতেমা কানিজ সুচনা গর্ভন্যান্স অফিসার ওয়াহিদুজ্জামান, সেন্টার ফর নেচারাল রিসোর্স ষ্টাডিজ (সিএনআরএস) মো: আনিছুর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ।

সূচনা কর্মসুচির বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বিদ্যালয়ের ঝড়েপড়া কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধির কর্মসুচির অংশ হিসেবে সদর উপজেলার ৩০জন প্রশিক্ষর্ণাথীদের মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com