ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে
November 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ কয়লা নিয়ে কুমিল্লা যাবার পথে একটি মালবোঝাই ট্রাক মৌলভীবাজার শহরের রঘুনন্দনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে প্রবেশ করে।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর দুপুর ২ টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় দোকান মালিক মঈনুদ্দিন (৪৮) নামে এক ব্যাক্তি আহত হন।
এব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি আলমঙ্গীর হোসেনক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



মন্তব্য করুন