মৌলভীবাজার সদর উপজেলার মকন্দপুর থেকে ৩ জোয়াড়ি আটক

November 28, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মকন্দপুর থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮  নভেম্বর বৃহস্পতিবার ভোর রাতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এদের আটক করে। আটককৃতরা হলো মকন্দপুর গ্রামের সেলিম মিয়া (৫০) পিতা-হাছন মিয়া, আলিক উদ্দিন (৪২) পিতা-আজির উদ্দিন ও মৌলুদ মিয়া,পিতা-মাসুক মিয়া।

পুলিশ জানায় আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে আমতৈল ইউনিয়নের মকন্দপুর গ্রামের মৌলুদ মিয়ার বাড়িতে জুয়ার বোর্ড বসিয়ে জোয়া খেলা হত। ওখানে জুয়া খেলত স্থানীয় জুয়াড়িসহ অন্য এলাকা থেকে আসা ব্যক্তিরা। আটককৃত এই ৩ জুয়াড়ি ছাড়াও স্থানীয় ইউপি সদস্য শুভাসও জড়িত। এছাড়া ওই চক্রের সাথে শহরেরও কয়েকজন জড়িত। এদের নেতৃত্বে ওখানে প্রতিদিনই জুয়া খেলার আসর বসত। দীর্ঘ প্রায় ৮-৯ মাস থেকে প্রতিদিন সন্ধ্যার পর থেকে খেলা শুরু হয়ে চলত পুরো রাত।

স্থানীয় কয়েকজন এর প্রতিবাদ করার ওদের অত্যাচারে নিজেদের বাড়ি ঘর ছেড়ে পালাতে হয়েছে। তাদের দাপটে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পেতনা। এমন খবরে জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশ মৌলভীবাজার মডেল থানা পুলিশ ওদেরকে জুয়া খেলা অবস্থায় আটক করতে সক্ষম হয়। এই ৩ চিহ্নিত জুয়াড়ি আটক হওয়ায় ওদের ভয়ে তটস্থ থাকা এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছেন।

এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন এসপি স্যারের নির্দেশে আমরা রাতের মধ্যেই ওদের আটক করতে সক্ষম হই। এবং আদালতের মাধ্যমে এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্যদেরকেও আটক করতে তৎপর রয়েছি।

পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) জানান, এ জেলা থেকে আমরা জুয়াড়ি, মাদক বিক্রেতা ও সেবনকারীসহ অন্যান্য সকল অপরাধীদের নির্মূল করতে বদ্ধ পরিকর। জেলা আইনশৃঙ্খলা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। এসকল অপরাধী নির্মূলের ক্ষেত্রে আমাদের জিরো ট্রলারেন্স নীতি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com