শীতল শামিয়ানা গ্রন্থের মোড়ক উন্মোচন

November 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে শংকর সূত্রধরের উপন্যাস শীতল শামিয়ানা গ্রন্থের মোড়ক অনুষ্ঠান।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছড়াকার আবু সাঈদ রুপিয়ান। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক নন্দিনী দেব, বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দীন মাসুদ, কবি ও নাট্যকার আব্দুল মতিন। বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার ইউনিটি সিলেট বিভাগীয় আঞ্চলিক শাখা সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজন আহমেদ স¤্রাট, সহ-সাধারণ সম্পাদক রনজিত সূত্রধর, সৈয়দ সোহেল আহমেদ, দুর্লভপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডল, শিক্ষক শিল্পী রানী সূত্রধর, স্বাগত বক্তব্য রাখেন লেখক শংকর সূত্রধর। অনুষ্ঠানটি সঞ্চালনা কোরাস সম্পাদক মুজাহিদ আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com