খাসিয়া পুঞ্জিতে মানবাধিকার বিষয়ক সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

November 30, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকার বসবাসরত খাসি জনগোষ্ঠীর মধ্যে মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। (ইউএনডিপি র’) মানবাধিকার বিষয়ক কর্মসূচীর আয়োজনে ২৮-২৯ নভেম্বর দুদিন ব্যাপি নাহার-১,নাহার ২, চলিতাছড়া,ধনছড়া,ও জুলেখা পুঞ্জিতে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকার বিষয়ে খাসিয়া পুঞ্জির নারী-পুরুষদের মাঝে সচেতনতা মূলক মুল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার সংস্থা অভিযান এর সমন্বয়কারী ও মানবাধিকার কর্মী তামলিমন বারে। এসময় আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, এবং প্রত্যেক খাসিয়া পুঞ্জির মান্ত্রী(গ্রাম প্রধান)গন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com