দি অপটিমিস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

November 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ দি অপটিমিস্ট কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠান মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর শক্রবার সকাল ১০ ঘটিকায় কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আজমল আহমদ চৌধুরী ও সুশিপ্তা দাশের পরিচালনায় ও দি অপটিমিস্টের জেলা পরিচালক সৈয়দ মশাহিদ আহমদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ, দৈনিক বাংলার দিনের সম্পাদক বকশি ইকবাল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কান্ট্রি অফিসের সেক্রেটারী একে এম সাইদুল করিম।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে ১৮২ জনকে স্কুল বৃত্তি ও ১১ জন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে মোট ৯ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com