সিলেট বিভাগের প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্যদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সিলেট বিভাগের প্রতিবন্ধী ক্রিকেট দলের ১৩জন সদস্যদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
২৯ নভেম্বর শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্যদের মিশন রোডস্থ বাসভবনে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তাদের মধ্যে এই হুইল চেয়ার বিতরন করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত নজরুল ইসলাম, ওসি আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি জিল্লল আনাম চৌধুরী চেমন, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খাঁন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, প্রচার সম্পাদক মো. শেরজাহান আলী সেজু, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশ গুপ্ত প্রমূখ।



মন্তব্য করুন